# অনামিকাঃ থেমে যাওয়া এক গান

Author: জিসান শা ইকরাম
Published: 2014-03-15
Category: একান্ত অনুভূতি, চিকিৎসা
Tags: ক্যান্সার আক্রান্ত অনামিকা, চলে গেলো অনামিকা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%83-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%97%e0%a6%be/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/Image0834kj-640x480.jpg "Image0834kj [640x480]")](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/Image0834kj-640x480.jpg)  
‘ আমি কিন্তু দেখতে অনেক সুন্দর , এইযে দেখুন আমার ছবি । ব্লুটুথ অন করুন , আপনার মোবাইলের বড় স্কিনে দেখুন , তাহলেই বুঝবেন ‘ । জীবনের উল্টো দিক তাঁর ভাবনার মধ্যেই ছিলনা । তাঁর চিন্তা ছিল ‘ সুস্থ হবার পরে ঝরে পরা চুলগুলো উঠবে তো ? আমি আবার ঠিক মত ক্লাসে যেতে পারবো তো ?  
খুব কষ্ট হচ্ছিল তাঁর এসব কথায় । মনে হচ্ছিল আমার ছোট বোনটি কথা বলছে । এখন যেভাবে দেখছি তাঁকে , সে আসলে তেমন নয়।  
মোবাইলে ছবি নিয়ে বলি তাঁকে ‘ তুমি আসলেই অনেক সুন্দর , চুল সব ফিরে আসবে , মাথা ভর্তি চুল হবে আবার। সাজতে পারবে সুন্দর করে , এই ছবির মত । আবার ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে ক্লাস করতে পারবে । ” কান্না চেপেই কথা গুলো বলা তাঁকে। আমাদের কয়েকজনকে দেখে কয়েকদিন পরে তাঁর মুখে হাসি এসেছে , বললেন তাঁর মা ।  
গতরাত থেকে বার বার মনে পরে যাচ্ছে তাঁর এসব কথা । কিছুতেই স্বস্তি পাচ্ছিনা । অনামিকা তোকে আমি মিথ্যে বলেছিলাম । তোর মুখে হাসি দেখতে চেয়েছিলাম । শুধু সময়ের অপেক্ষা করছিলাম – কবে শুনবো এমন কঠিন সত্য কথা । আমাদের সাথে থাকা মেডিকেল পড়ুয়া ছাত্র তাঁর রোগের কেস হিস্ট্রি দেখে গোপনে আমাকে বলে দিয়েছিলেন যে সম্ভাবনা নেই আর। কাউকে বলিনি এতদিন। গ্রুপের অন্যরা সবাই হতাশ হতে পারেন ।

ব্লাড ক্যন্সারে আক্রান্ত সিলেটের অনামিকার পাশে দাড়িয়েছিল অনেক মানুষ । অন লাইনে সক্রিয় বিভিন্ন সামাজিক মাধ্যম , ব্লগ , ছাত্র ছাত্রী সবাই চেষ্টা করেছেন অনামিকার পাশে দাড়াতে । সবাই যথাসাধ্য চেষ্টা করেছেন অর্থ সহায়তা দিয়ে অনামিকাকে বাঁচাতে। কিন্তু সবাইকে কাঁদিয়ে অনামিকা চলে গেলো না ফেরার দেশে । শান্তি পাক অনামিকার আত্মা ।

অনামিকাকে দেখতে গিয়েছিলাম ফেইসবুক এর সাহায্য গ্রুপ **‘ আমরা নিজেরাই করবো ‘** সদস্যদের সাথে । বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এ অনামিকার শয্যায় শুয়ে ছিল সে। পাশে বিষণ্ণ অনামিকার মা । অনামিকার ভাবলেশহীন দৃষ্টি ,  ফুলে যাওয়া শরীর , চুলহীন মাথা – সব কিছু দেখে মনটা ভারাক্রান্ত আমাদের সবার ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/2.jpg "2")](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/2.jpg)

আমাদের সবাইকে দেখেই বেড থেকে উঠে বসেছিল অনামিকা ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/1.jpg "1")](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/1.jpg)

রোগের ফাইল দেখছেন বন্দনা কবীর , শিশির কনা । আছেন অনামিকার মা ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/3.jpg "3")](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/3.jpg)  
[  
](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/3.jpg)

অনামিকাকে ঘিরে থাকা গ্রুপের সদস্যগণ । বন্দনা কবীর , শিশির কনা , দিলরুবা মুন , ফাহিমা কানিজ লাভা , জিয়া ভাই  , ফাহিম মুরশেদ , ভোরের শিশির নিতেশ [।  
](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/3.jpg)[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/4.jpg "4")](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/4.jpg)[  
](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/3.jpg)  
গ্রুপের পক্ষ থেকে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা অনামিকার মায়ের হাতে তুলে দিচ্ছেন গ্রুপ নেতা বন্দনা কবীর।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/5.jpg "5")](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/5.jpg)

 [](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/3.jpg)  
বিদায়ের আগে শেষ সান্তনা , সাথেই আছি আমরা ।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/6.jpg "6")](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/6.jpg)

[  
](http://sonelablog.com/wp-content/uploads/2014/03/3.jpg)
