# অনাদিরাতের জঠরে

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-09-15T16:00:17+00:00
- Updated: 2014-09-15T16:00:17+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a0%e0%a6%b0%e0%a7%87/

---

শিশুটির চোখে অনন্ত নীলিমা  
ছেঁড়া চাদর জড়িয়ে ঘুমে বিভোর দেহপসারিনী  
অবিশ্রান্ত মা

পাশেই অনেকে- এবং আরও কোথাও  
আরও অনেকেই যথারীতি ব্রহ্মাণ্ডের দিকে মুখ করে  
পড়ে আছে নিশ্চল- অনাদিরাত

শিশুটিও বড়ো হবে  
ল্যাম্পপোস্টে অসাড় হেলে থাকা  
মাতাল লোকটির মতো ধুকে ধুকে ফুরোবে জীবন  
সবশেষ নিঃশ্বাস

জন্মান্ধ আকাশ দেখবে না কোনোদিন

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a0%e0%a6%b0%e0%a7%87/#comments
