# অনল

Author: আলমগীর সরকার লিটন
Published: 2021-02-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2/

দাও দাও করা আগুন দেখেছো? বলবে হ্যা  
যেটা দেখেছো সেটা কয়লার আগুন;  
মনের অনল দেখনি! যেনো অদৃশ্য ইটভাটা!  
কথার বারুদ বুঝছো- বলবে হ্যা  
সেই বারুদের কারখানা আছে নিশ্চয়, একেই  
বলে মনহিংসার বারুদ, কখনো প্রয়োগ  
করেছো, বলবে না; মিথ্যা বুঝও, বলবে হ্যা, সেকেণ্ডে  
কতবার মিথ্যা বল? আশ্চর্য হয়ে যাবে-  
তাই না- যাকে বলে রহস্যময় সময়,জীবনে সিন্ধু ডুবা  
অতঃপর ভাবনার শেষ উত্তর জ্বলন্ত অনল।

১৫ ফাল্গুন ১৪২৬, ২৮ ফেব্রুয়ারি ২১  
—————————————-
