# অনবদ্য কাঁচের পরী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-04T16:37:53+00:00
- Updated: 2017-05-04T16:37:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/

---

স্বপ্ন জানো, অকস্মাৎ উড়াল জানো,  
নিঃশব্দ দ্বৈরথের স্মৃতি জানো-না  
তা-কী হয়!  
ছায়া হয়ে সন্ন্যাস-গামী হই, সন্ন্যাস নেই,  
কৈ, সন্ন্যাসী হতে-তো পরি না,

খর-চোখের আরশিতে-ও ঐ আর্যমুখ ভেসে ওঠে  
ঘুম পালিয়েছে একলা ফেলে,  
এই বিজু বনে।

খুব মনে পড়ে তাকে, পড়ুক বেশি বেশি করে  
পড়তেই থাকুক, মনের গহীন গভীরে  
অনন্ত না-সুখেও পারিনি ভুলে যেতে,  
অনির্ণীত থেকে যায় তৈলাক্ত বাঁশে বানর-মারপ্যাঁচ  
আর সীতানাথ বসাক!  
মুখরা রমণী বশীকরণ! কে করেছে কবে কখন!  
কে সে রঙ্গনাথন!!

প্রত্নবিদ্যার ছাত্র নই,  
খুড়ে ফেলব তাবৎ বই;  
ডায়েরীর ভাঁজে রেখে যাওয়া চুল দেখে  
কুষ্ঠি নেব মিলিয়ে, ইউরেকা বলে!

ধীরে-বহা শান্ত-নদী আজও শুধুই খুঁজি;

 

***লেডি-গুরু কে!!***

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/#comments
