# অধিকার

- Author: [সীমান্ত সৈকত](https://sonelablog.com/author/simanto-soikat/)
- Published: 2015-03-28T16:08:57+00:00
- Updated: 2015-03-28T16:18:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

ভোরের অন্ধকার দূর করে উদিত এই হাস্যজ্জল সূর্য  
আজো পারেনি আঁকতে মুখে হাঁসির পরশ,  
মানুষ হয়েও যে রাখে অগোচরে মনের ক্ষুদ্র প্রতিটি আশা ।

আজ পড়ি আমরা সঙ্কোচের দোটানায়,  
ভাবতে তাকে পূর্ণাঙ্গ মানব সন্তান ।

একবারও,  
অবচেতন মন করেনা দ্বিধা,  
দাঁড় করাতে তাকে নিথর দেহের মৃত পশুর কাতারে ।

প্রতিবন্ধী শিশু,  
এসেছিলো সেও এই পৃথিবীতে  
স্বপ্ন বুনে মনে অজেয় যত বাঁধা জয়ের ,  
চরে বেড়াবে এই পৃথিবীর বুকে হয়ে শত কল্যাণকর কীর্তির অধিকর্তা ।

তবে কেন আজ থাকতে হবে তাকে ঘরকুনো হয়ে,  
গায়ে লেপে মানুষরূপী হায়েনাদের কটু শ্লেষের নিন্দার কালিমা ।

অবহেলিত সে আজ সভ্য জগতে,  
অধিকারহীন বড় বড় কর্তাদের মনভুলানো ভাষণেও ।

স্রষ্টার অজানা কোন ইচ্ছায় আজ হয়ে আছে সে প্রতিবন্ধী,  
তার মনেও-তো রোপিত আছে সফলতার অদম্য বাসনা ।

তবে কেন আবদ্ধ সে পরাধীনতার শিকল ?  
কেন দেবনা আমরা বিকশিত হতে তার প্রতিভা ?

কভে উদিত হবে সেই সূর্য,  
যা আলো দিবে সবার তরে,  
দেখবেনা কেউ প্রতিবন্ধী আর সুস্থদের মাঝে বিভেদের দেয়াল ।

কবে বইবে সে বাতাস ?  
যেদিন বুক ভরে নিশ্বাস নিয়ে পৃথিবীকে বলবে এক প্রতিবন্ধী শিশু,  
আজ জয় করবো বিশ্ব আমি  
দাও আমার অধিকার ।।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
