# অধরা সুখ//

- Author: [বন্যা লিপি](https://sonelablog.com/author/lipi71/)
- Published: 2019-08-26T16:18:32+00:00
- Updated: 2019-08-26T16:18:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/

---

অধরা সুখ//

কোনো একদিন বলেছিলাম–  
অনির্বাচনীয় সুখগুলো পোড়ায়।  
অতল গহনে নির্বাচিত সুখের  
কলেবর বড্ড নির্বাচিত।

একদিন হঠাৎ ঝাঁপিয়ে  
বৃষ্টিতে ভেজে খর তপ্ত দুপুর!  
ভেজে দেয়ালের শ্যাওলা ধরা  
কার্নিশ!

তারপর?  
একঝাঁক মাছরাঙা পাখি  
ডানা ঝাঁপটায়  
হিমালয় গলে গলে  
নেমে আসে শুকনো চৌচির জমিনে।  
ঝরনা বইতে থাকে আকুল প্রণয়ে। অনির্বাচনীয় সুখের গল্প  
থাকুক নাহয় সুখের ঘরে!

থাকুক না হয় কিছু গল্পের  
সুরেলা বাজনা অতল গহনে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/#comments
