# অধরা অমৃতরস

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-05T15:02:10+00:00
- Updated: 2020-05-16T09:58:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%b8/

---

শরতের সন্ধ্যা-আরতিতে, দু’বাহুর করতলে-  
কপোল ছুঁয়ে ভালোবাসার বীজমন্ত্র কর্ণ-গহ্বরে দিলে;  
ভালোবাসার প্রেমে-মত্ত হলো চিত্ত ।  
ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ;  
বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে।  
বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ;  
চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে।

অবগাহনে সতত প্রেমের সরোবরে-  
অলীক কল্পনায় ন্যুব্জ তনু-মন;  
বিরস-বদনে বিরহী কুহক ছুঁয়ে যায়-  
জাগ্রত দিক উত্তরাশা।  
আমৃত্যু সেঁচে প্রেম-সুধা;  
ক্ষয়িষ্ণু দেহটাকে র্দৌবল্য সাধনে-  
অলৌকিকতার শরণে ।  
অধরা-ই রয়ে গেলো কাঙ্খিত অমৃতরস।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%85%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%b8/#comments
