# অদ্ভুতুড়ে

- Author: [শাহ আলম বাদশা](https://sonelablog.com/author/shahalambadsha/)
- Published: 2017-02-15T16:09:45+00:00
- Updated: 2017-02-15T16:09:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-2/

---

অদ্ভুতুড়ে  
শাহ আলম বাদশা

মল-মুতে হয় সবার ক্ষতি  
তাইযে পরিত্যাজ্য অতি  
ঢুকলে পেটে হইযে কুপোকাত;  
জীবাণুরা হামলা করে  
ও বাবা, কী ঝামলা করে  
রোগের ঠেলায় কাটে নাযে রাত!

পেটেই থাকে পেটেই পচে  
বের হয়ে ফের দু:খরচে  
আমরা মানুষ কীযে অসহায়?  
কাক ও কুত্তা ময়লাখেয়েই  
লাফায় কীযে শক্তিপেয়েই  
অদ্ভুতুড়ে কাণ্ড কীযে হায়।

রোগপোকাদের শক্তি বেশি  
আমরা মিছে দেখাই পেশী  
পান থেকে চুন খসলে তো নেই ছাড়;  
ঘায়ের ব্যথা চোখের জ্বালা  
ডায়রিয়ায় জান ঝালাপালা  
তখন কেন ডাকো হে, ডাক্তার?

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a7%9c%e0%a7%87-2/#comments
