# অদৃশ্য নিয়তি

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2020-02-23T07:38:58+00:00
- Updated: 2020-02-23T07:38:58+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf/

---

আমি দেখেছি তারে  
বারে বারে,  
আমাতে জড়িয়ে বা  
আমারি চারিধারে ।  
বদলেছে খানিক,  
অতি নগন্য  
আমিও আজও তেমনি;  
ক্ষুদ্রতম, সামাণ্য ।

সাগরে ফেলেছি নিঃশ্বাস  
হয়ে গেল বালুচর,  
জোছনায় করেছি ইশারা  
গ্রহন করেছে ভর,  
আমি উড়েছি যে ফুলে ফুলে  
অকারণে ঝড়েছে ধরায়,  
আমি শ্রাবনে ছুঁয়েছি ঢেউ  
সে নদী শুকিয়েছে খরায় ।

পথের শুরুতে,আর  
পথ চলতে চলতে,  
নিজেকে নিজেই বুঝিয়ে  
কথা বলতে বলতে,  
পথের শেষে যখনই  
নামল কাঁধের বোঝা-  
আমি তো তখনো নুয়ে,  
দাঁড়া হয়নিতো সোজা ।

কল্পনায় করেছি পুঁজো  
আর স্বজ্ঞানে আরাধনা,  
গেঁথেছি সুন্দরতম  
ছিড়েগেল মালাখানা;  
তারে ডেকেছি আলোতে  
সে এসেছে আঁধারে,  
আমি সঁপেছি নাবলা কথা  
সে ব্যাথা দিলো বারে বারে ।

কতবার করেছি ধিক্কার-  
তারে ছেড়েছি চৌরাস্তায়,  
সে যে পিছু ছাড়েনি আমার,  
আবার ফিরেছে অবেলায় ।  
সে ভালোবাসে ভিষন আমায়-  
আমি তেমনি বাসি তারে,  
আমার আগত আগামী-  
আর, অদৃশ্য নিয়তি’রে ॥

-০-

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a6%bf/#comments
