# অদৃশ্য আগুন্তক

- Author: [কৃষ্ণমানব](https://sonelablog.com/author/krisnomanob/)
- Published: 2015-02-05T07:02:39+00:00
- Updated: 2015-02-05T07:02:39+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95/

---

পরিচিত লোকদের  
কাছে ও প্রয়োজন  
ফুরিয়ে গিয়েছে ।

খুব কাছের লোকটির  
কাছে যে ভালোবাসার  
প্রয়োজন , সময়ের  
দাবিতে তাও  
হারিয়ে গিয়েছে ।

আচ্ছা , বলতো  
ভালোবাসা কি  
কেবলমাত্র প্রয়োজনের  
তাগিদেই হয়?

নাকি অস্তিত্বের সংকটে ?

হয়তবা ভালোবাসা আছে !

কিন্তু ঐ রকম  
প্রচ্ছন্ন ভালোবাসা ,  
ফর্মালিটি ,  
কিংবা গভীর ঔদাসীন্যে  
মোড়া ভালোবাসা দিয়ে  
জীবন আদৌ কি চলে ???

জবাব দেবে ?

আচ্ছা ,  
একটু ভেবে বলবে,,  
ছেলেটার কাছে ও  
কি তার জীবনটা  
এতোটাই অপ্রয়োজনীয় ??

সেতো মরতে চায়না ,  
কিংবা ফুরিয়ে  
যেতে চায়না ।

সে কখনো বুড়ো হবে না ।

তবুও কেণ  
মৃত্যু সমপরিমান  
এই নির্জন অন্ধকারে  
সে হারিয়ে গেল ??

এই একঘেয়ামীটা  
সে কখনোই মেনে  
নিতে পারছে না ….

এই জীবনের একটা  
সত্যিকারের অর্থ  
খুঁজে বের করা দরকার !

অর্থ পাওয়া যাক  
বা না যাক !

সেই খোঁজাটা যেন  
না ফুরিয়ে যায় ………

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%95/#comments
