# অত্যাবর্শী মৃত্যু

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2016-09-29T11:08:40+00:00
- Updated: 2016-09-29T11:08:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/

---

![feb69748-0ec7-40a3-97b0-5de77beb618d](http://sonelablog.com/wp-content/uploads/2016/09/feb69748-0ec7-40a3-97b0-5de77beb618d-300x169.jpg)চার দিকে মৃত্যুর নিশানা  
জীবন যে একটাই  
যা ফিরে আর আসেনা  
তা কি কেহ ভাবে না।

বজ্রপাতে মৃত্যু  
মৃত্যু বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে  
উন্নত রাষ্ট্রের  
সমরাস্ত্রের বানিজ্যে  
মৃত্যু দেশে দেশে।

কেহ মরে প্রেমিকার তরে  
কেহ আবার অন্নাভাবে  
কেহ মারে সম্পত্তির লোভে  
কেহ মরে স্ব-ইচ্ছায় অকালে।

চার দিকে মৃত্যুর নিশানা  
যুদ্ধ বিধ্বংস অভিবাসি ভাসছে সমুদ্রে  
মৃত্যুর দিকে ধাপিত মানব অঙ্কুর  
বিশ্ব বিবেক তবুও নড়ছে না।

অন্ন দাও বস্ত্র দাও  
আমাদের মৌলিক অধিকার  
আমাদের ফিরিয়ে দাও  
ভিক্ষে নয়,  
অধিকার চাইতে এসে রাষ্ট্রীয় সন্ত্রাসে,  
জ্বলছে আগুন পুড়ছে মানব জন  
তবুও ভাবছে না কেউ  
এ জীবন ফিরে আসবে না আর কখনো।

চার দিকে মৃত্যুর নিশানা  
নেই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি,  
প্রাসাদ কিংবা রাতের রাজ পথে যাদের  
নিদ্রার ঠিকানা,  
মৃত্যু কারো নয় আপণ  
কাউকে সে ছাড়বে না।

 চার দিকে মৃত্যুর নিশানা  
যে শিশুটি জন্মিয়ে দেখেনি পৃথিবী  
সেও পায়নি রক্ষা,  
মৃত্যুকে সে পারেনি করিতে উপেক্ষা  
চিকিৎসক তার উছিলা।

চার দিকে মৃত্যুর নিশানা  
ক্ষণস্থায়ী মানব জীবন কাহার লাগিয়া  
করিলে জীবের তরে এ জীবন দান  
পৃথিবীর জমিনে,  
স্বর্ণাক্ষরে থাকবে স্বরণ তোমার নাম।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81/#comments
