# অতৃপ্তি

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2013-11-19T16:06:31+00:00
- Updated: 2013-11-19T16:06:31+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/

---

অতৃপ্তি-  
বহু পথ ঘুড়ে মনোরথ থেমেছে তোমার দারে  
তাই বারেবারে  
ভেজাই, সাঁজাই, গড়ি,  
সাদা ক্যানভাস খুব অবহেলায় অ-রূপ রঙ্গীন করি,  
হাজার আলপথ পেরিয়ে এসে,  
থকথকে কাদাজলে আধ-ডোবা ভেসে  
খুব অকারণ,  
কালবৈশাখী নয়, সাইক্লোন অগ্রাহ্য করে চালিয়েছি তরী।

অতৃপ্তি-  
পালতোলা জাহাজের ভাঙ্গা মাস্তুল। আঁকড়ে ধরেই বেচে আছি  
বুঝিনি তা ভুল,  
বিষাক্ত প্রবালের চোখ রাঙানী,  
নোনা জলে ইলিশের ভেট দেয়া পানি,  
অগ্রাহ্য করেছি কত মোহনার ডাক  
ঘড়িয়ালের পিঠে চেপে পার হয়ে কুমীরের ঝাঁক  
ভেসে যাই, ভেসে যাই, অথৈই অথৈই  
আজও ঠাহর হয়নি তোমার বুকের দ্বীপ  
অথবা গাঁদায় হলুদ তার পাড় খানি কই।

অতৃপ্তি-  
এরপর ধুলো পথে পথিক আমি  
ভেবেছি নতুন সূর্য স্নানে হাসবে দিন আগামী  
দ্বিধাহীন, সীমাহীন, আজন্ম পিয়াসে,  
অযত্নে ফেলে রেখেছি তোমার সে চিরকুট  
হৃদয় ছুঁয়ে দিবে বলে বুক পকেটে। বাম পাশে  
উত্তর টা পৌছে দিবে বলে যে পায়রা কথা দিয়েছিল  
সে কথা রাখেনি, কেউ কথা রাখেনা  
চলছি আমি। অরণ্যে অভিধান ভুলে  
চিঠির সে উত্তর খানি বলাকার কাধে তুলে,  
নির্ঝর, তরতর, শনশন বাতাসের সাথে  
প্রখর রৌদ্রের মুখভেংচি ফিরিয়ে কিংবা প্রভাতে।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a7%83%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf/#comments
