# অতিথি পাখি ও আমরা

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-07T04:31:24+00:00
- Updated: 2020-01-07T04:31:24+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a5%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/

---

বিবেকহীন জিহ্বা বড় বেশী খোঁজে  
সুস্বাদু মাংসের স্বাদ  
সাথে সস,তন্দুর, সালাদ ও অন্যান্য।

হাজার মাইল বেয়ে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা  
অসহায় পাখিগুলো আসে এই চরাচরে  
একটু আশ্রয়ের খোঁজে।  
একটু উষ্ণতার লোভে।  
বাঁচার তাগিদে।

আশ্রয়প্রার্থীর রক্ষক হয়ে ভক্ষক  আমরা  সুযোগসন্ধানী ।  
পারিনি তোমাদের রক্ষা করতে ,  
বরং করেছি উদোর পূর্তি  
নানা ব্যঞ্জনে ।  
রকমারী সাজসজ্জায়।

চরম নির্লজ্জতায় বেহায়াপনার দৃষ্টান্ত হিসাবে  
তার ছবি পোষ্ট করছি ফেসবুক আর টুইটারে।

যা মানুষ হিসাবে চরম লজ্জার ও  
বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে চূড়ান্ত বিবেকহীনতার পরিচয় ।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a5%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be/#comments
