# অতিথি করোনা

Author: হালিমা আক্তার
Published: 2021-07-16
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a5%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/

পেট বুঝে না করোনা  
স্বাস্থ্যবিধি কি জানেনা,  
এক ঘরে যখন ছয়জনের বাস  
স্বাস্থ্যবিধি মানা শুধুই অভিলাষ ,  
এক টয়লেটে বিশ জনের গমন  
এক কলপাড়ে স্নানের আয়োজন।  
জ্বর সর্দি-কাশি  
মাঝে মাঝে যদিও দেয় হানা  
ওষুধ পথ্য কখনো হয় না কেন,  
এভাবেই প্রতিনিয়ত যুদ্ধ করে  
চলছে যাদের জীবন,  
করোনা তাদের কাছে নয়  
নতুন অতিথি আপ্যায়ন।
