# অতঃপর সোনেলা

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-09-19
Category: সোনেলা বার্তা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

The Hallow Men  
TS Eliot  
\==============================  
We are the hollow men  
We are the stuffed men  
Leaning together  
Headpiece filled with straw. Alas!  
Our dried voices, when  
We whisper together  
Are quiet and meaningless  
As wind in dry grass  
Or rats’ feet over broken glass  
In our dry cellar  
Shape without form, shade without colour,  
Paralysed force, gesture without motion; ………………

\====================================

আমারা ফাঁকা মানুষ  
আমরা খড় গোঁজা মানুষ  
একসাথে ঝুঁকে আছি  
আমাদের মাথার ভিতর খড়!হায়  
আমাদের শুষ্ক কণ্ঠস্বর, যখন আমরা  
একসাথে ফিসফিস করি  
স্তব্ধ ও অর্থহীন  
শুকনো ঘাসে হাওয়ার মতো  
অথবা যেন ভাঙা কাচের ওপর ইঁদুরের পা  
আমাদের শুকনো চোরাকুঠূরিতে,

আকারবিহীন অবয়ব, রংবর্জিত রংস্তর,  
অসার শক্তি, গতিবিহীন ইঙ্গিত,…………………

অনুবাদ——মঞ্জুভাষ মিত্র।  
————————————————————————————-

এই কবিতাটির সাথে আমার ভাবনার সামান্যতম সাযুজ্য নেই,এক অর্থে পুরোটাই ভুল ভাবনা, তাও জানি। এই কবিতাটি নিয়ে আলোচনা পড়েছি,শহীদুজ্জামানের।অবুঝ এ মনের কোন থেকে শুধুই উঠে আসে সোনেলা ও সোনেলাদের কথা। এ ত্রুটি মার্জনায় রাখবেন।

“The heart wants  
what the heart wants”

আবার ও অন্য একটি উদ্ধৃতি দিলাম। এর থেকে কম বা বেশি, ভাল বা কম ভালো এই মুহূর্তে মনে করতে অপারগ।

\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*

অতি প্রিয় ফ্রানৎস কাফকা একটি উদ্ধৃতি নীচে দিচ্ছি, আর এ ও বলছি কাফকা যা-কে যেখানে বসে যে উদ্দেশ্যে এই কথাটি বলছেন তার সাথে এই লেখা ভাবনার কোন যোগসূত্র নেই, শুধু এর থেকে এই মুহূর্তে ভাল/মন্দ কিছু বলার শব্দ-ভাষা খুঁজে পাচ্ছি না।

“Such gentle hands and such blood works”

সিডোরে আপনজনদের সাথে শিলা-পাহাড় হয়ে পথ আগলে দাঁড়িয়েছেন। সহজবোধ্য স্বভাবজ বিনয় বদান্যতা, সুষ্ঠ নিপুণতায় স্বচ্ছ-শালীন নয়ন- নৈপুণ্যে অনন্য-লঘু আবেদনে, সে সবই একান্ত আপনার অনায়াস সাধ্যতা।  
সোনেলা স্মরণে থাকুন, স্মরণে রাখুন। [সাবিনা ইয়াসমিন জি](/author/sabina-yeasmin/)।
