# অতঃপর ভালোবাসা

- Author: [মোকসেদুল ইসলাম](https://sonelablog.com/author/moksedul/)
- Published: 2014-04-13T07:24:51+00:00
- Updated: 2014-04-13T07:24:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

বল কি পেলে তুমি এমন একগুঁয়েমী আচরণে  
লাভের খাতা কতটুকু ভারি হল অভিমানে  
অংকের জটিল সমীকরণে শুরুতেই করেছ ভুল  
তাই জীবনের হিসেবের সাদা পাতা জুড়ে দেখা মেলে কষ্টের নীল দাগ ।

জর্জরিত কষ্টে-বেদনায় ম্লান হয়ে পড়েছ তুমি নিজেই  
তোমার এমন নীল কষ্টকে আকাশের সাথে মিশিয়ে দাও  
প্রকৃতির সাথে আনমনে কথা বল।

অতঃপর আবার ভালোবাসো আগের মত।

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
