# অতঃপর ধৈর্য

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-11-14T06:04:44+00:00
- Updated: 2020-11-14T08:13:22+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a7%e0%a7%88%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/

---

*জীবনের কিছু সময় কালের গর্তে হারিয়ে যাচ্ছে-*  
*অথচ খোঁজে পাওয়া কিছু বিদ্বেষ শুধু অগ্নিময় সন্ধ্যা;*  
*পুড়েনি দুই একটা আত্মার নির্ঘুম আর্তনাদ-*  
*তবুও জীবনের রাস্তার মোড়ে এত সংশয় অবসাদ;*

*বিবেক চেয়ে থাকে না-দৃষ্টিপাতে অশ্রু ভেজাই না !*  
*তারপরও ভোর নামে শীতের কুয়াশা শিশির-*  
*ভাবমুখর উত্তাপ মনে দুপুর বেলার ক্লান্তি বিশ্রাম*  
*অথচ পূর্ণিমা চাঁদ যেনো এতটুকু হাতছানি দীর্ঘশ্বাস;*

*আর কিছু আতর সুরমার ঘ্রাণ লুকোচুরি খেলাঘরে প্রাণ*  
*আট্রহাসির ঠোঁটে নৈঃশব্দের কিছু এলোমেলো গান*  
*যাহা ইতিহাসকে হারমানায় শুধু কলঙ্ক অধ্যায়- অতঃপর*  
*ধৈর্য যেনো জীবনের এক কালজয়ী গর্তের আসমান।*

২৯ কার্তিক ১৪২৬, ১৪ নভেম্বর ২০  
————————————–

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%a4%e0%a6%83%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a7%e0%a7%88%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/#comments
