# অঞ্জলী

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-04-23T14:37:43+00:00
- Updated: 2020-04-24T03:57:11+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%80/

---

 

আজ তুমি কোন সূদুর প্রবাসে হারিয়ে বাংলা মাটি,  
রত্নটি খুঁজে অপার অধীর,কোথা সে সোনার খাঁটি।  
শীতল পরশে উষ্ণতা খোঁজে,উষ্ণ সাগরে শীত,  
মন্দিরে খেলে এগোজ গ্রহন,এপোসথেটার মিথ।  
নি:শ্ব করে কি ব্লাকব্রথে মেতে গুণে যাও দিনরাত!  
কার বুকে করো আরতি প্রপাত,আমি হই কুপোকাত।  
রঙধনু নিয়ে মাতম, নাকি রঙহারা প্রজাপতি?  
চড়া দামে কেনা অর্ঘ্য আমার কত পথে হবে যতি?  
বিহনে তোমার এই পথঘাট রঙহারা বারোমাস,  
তাই খুঁজে ফিরি প্রতিমা তোমার,সুখদুখ’ করি চাষ।

————————0 0———————–

***(ছবি:- জিসান শা ইকরাম ভাই থেকে ধার করা)***

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%80/#comments
