# অজানা নদী

- Author: [রকিব লিখন](https://sonelablog.com/author/rokib-likhon/)
- Published: 2013-09-23T16:56:27+00:00
- Updated: 2013-09-23T16:56:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/

---

জাগতিক কত বাসনা আসে মনে আব্রু বাতাসে  
মাছরাঙা পাখির মত টুপঝাপ ঝড়ে স্বপ্নগুণিন  
কাক হয় কোকিল; কোকিল হয় বাগহীন; রুদ্ধ  
বৃদ্ধ বসে ভাবে আবার কবে আসিবে মনবসন্ত  
ঝরা পালক ঝড়ে পড়ে শীতলক্ষ্যার বুক হতে  
নিশিদিন কাঁদে বিরহী ডাহুক; রাত্রির নরকে  
মন পিয়ালায় অজস্র আঁকিঝুকি স্বপ্ন পোস্টার  
নদীর মোহনায় খোঁজে মিলনের সুখ নিবাস  
আমার স্বপ্নচলা পথে বাঁধা হয় বাসরী রাধা  
বৃন্দাবনে কৃষ্ণ; আমার কাছে রাধা আসে  
মহান দেবতা জিউজ রাজ্যকে ভেবে তুচ্ছ বাস  
অকারণে নাও ভাসায় কাল যমুনার গহীন বুকে  
আমিও ভাবি কিছু সুখ আপন করে চলে যাক  
অজানা নদীর বুকে………………………….

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80/#comments
