# অজানার ঠিকানায়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-06-02T03:04:54+00:00
- Updated: 2020-06-02T03:04:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/

---

 

লেখার পর লেখা (সবার বিরক্তি নিয়ে)!  
এ-যেন এক মৌন উৎসব,  
সীমিত বেহায়া নির্লজ্জ খেয়ালি অপুষ্টত্ব নিয়ে  
বিরতিহীন বিদ্যুৎ চমকের মত বিচ্ছুরিত হচ্ছে,  
ক্রমাগত ঝরে-পড়া ভোরের শিউলি ঘ্রাণের খোঁজে,  
নিঃশব্দে কেউ তা তুলে-ও নিয়ে যাচ্ছে  
নিরিবিলিতে মমতা জড়ায়ে; অলক্ষ্যে;  
আজন্ম লালিত গন্তব্যের কাছে, স্বপ্নের মত।

ধুলো আর নর্দমার নড়নড়ে দেয়াল টপকে  
পৌঁছে যাবে সে দূরের আকাশে দাঁড়িয়ে থাকা  
নীলের কাছে, অজানার ঠিকানায়।

ছবি নেটের।

---

Comments: 36 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f/#comments
