# অচ্ছুৎ ভালোবাসা

- Author: [হিমেল কবি(সাহিত্য সন্তান)](https://sonelablog.com/author/himelkobi/)
- Published: 2020-02-09T15:02:36+00:00
- Updated: 2020-02-09T15:02:36+00:00
- Category: [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

আমাকে দেখলে  তোমার অধঁর  কাঁপে

থঁর থঁর করে উরুসন্ধি,জিওভার জল;

নাসিকা-গ্রীবা হতে পায়ের পাতা অবধি

তোমার চোখের পাতায় একমুঠো জল।

ভিখারি নই ভিখারিনীও নই অন্য কেউ;

স্বর্গ ও নরকের ঠিক মাঝামাঝি থেকে

পাপ-পুণ্যের হিসেবে খুব কৃপণ আমি,

মন্দিরে মন্দিরে ঘুরেছি পূজোর থালা হাতে

কখনো মন্দির-বেদি ভেঙেছি এই হাতে।

 

 

আমি শ্রমিক নই,প্রেমিক ও নই অন্য কেউ;

কারুকার্য খঁচিত বেদনাবহুল স্ফুলিঙ্গ,

তৈলচিত্র,কোনো পৌরাণিকরম্য হতে আসিনি

আমি দুই যুগ হাসি নি দুই যুগ কাঁদিনি

ভালোবাসা পেতে অচ্ছুৎ হয়ে আছি।

যুগ্ন দেবী ও দেবতার নাম ভালোবাসা?

যুগ্ন মানব-মানবী’র নাম ভালোবাসা?

হলুদ চা,নীল কস্তুরী চাঁদ ও ডাহুকের ছা

‘র’ এবং রেফ্ এর মধ্যে ভালোবাসা

ভালোবাসা লাল-সবুজের উদ্যত পতাকা।

 

 

বুক বরাবর গ্রেনেড পোঁতা মাইনে পা

শুকুনের লাল চোখ’কে উপেক্ষা করে

স্বাধিনতা!স্বাধিনতা! বলে আর্তনাদ

এক নিঃশ্বাসে হাজার বার ‘জয় বাংলা’

এই আমার ভালোবাসা ।ভালোবেসে;

সোনালি হাঁস,শীতের পরীযায়ি পাখি

ওরা গান শোনাবে আমার দুঃখিনী মাকে।

তারপ’রে একদিন টলমলে শিশিরের ভিড়ে

বসন্তের বেলাতটে রোদ খেলে খেলে …

কখোন উ’বে যাবে চোখের কোটরে

ভালোবাসা যুগে যুগে জেগে থাকা ঘুমের ভেতরে।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%81%e0%a7%8e-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
