# অচেনা শহর

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-04-02T18:01:22+00:00
- Updated: 2021-04-02T18:12:27+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0/

---

চেনা শহরটা অচেনা সুরে মোহাবিষ্ট;  
পথের ধূলো গুলো পাষাণের ইমারতে বন্দী।  
শহরের পরভৃৎ স্বর বদলেছে স্বার্থের ঐক্যতানে;  
পথিকেরা পথ ভুলে অন্ধকার জগতের অভিসারে,  
চেনা মানুষগুলোর মুখোশে হেম-পেয়ালা উছলায়।  
সর্পবিষে দংশিত আশ্রয়দাতার সর্ব অঙ্গ-  
চেনা শহরের সূর্যটা ম্রিয়মান অশুভ মেঘদলে;  
চাঁদটা ও মুখ লুকিয়েছে আলোক-স্বল্পতার গগনে।

চিনি মিশ্রিত ভালোবাসা পিঁপড়ার ওষ্ঠগহবরে;  
বিষাদে পূর্ণ অমৃতের জলকূপ- সময়ের স্রোতে।  
কান্নার লোনাজলে পাথর অবিচল, অক্ষয়।  
ধর্মের বেসাতি মানবতার অট্টালিকায় বসত গড়েছে;  
হৃদয়ে জ্বলছে অহংকারের অনির্বাণ শিখা-  
বিষন্নতা ধেয়ে আসে কালবৈশাখীর আঁচল জড়িয়ে;  
ঘুমন্ত শহরটা নিস্তব্ধতার বুক চিঁড়ে জেগে ওঠে-  
মনের সাজানো বাগিচা উপড়ে দিতে পীচঢালা পথে।

ছবি-গুগল

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0/#comments
