# অচেনা বন্দর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-28T11:47:20+00:00
- Updated: 2021-04-29T03:00:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0/

---

 

লতানো সবুজের এক চিলতে সবুজে দাঁড়িয়ে  
দেখি নীল অপরাজিতা, কামিনী, হাস্নুহেনা,  
সুঘ্রাণে খুঁজি জন্ম-দাগের মন, সুখ খুঁজি;

আসলে বন্ধু-টন্ধু বলে কিচ্ছু নেই,  
শুধুই রংয়ের পাতাবাহার, দ্বিচারিতার অসুখের মত,  
পড়শিনী ফুল-রমণীর মতই কাঁচ ভঙ্গুর,  
যত্ন আত্তির আভিজাত্যে;

সমূহ স্বজন অবহেলে বদলে গেছে সেই কখন!  
ঈর্ষা আর প্রেম সে-তো খোয়াবের আঙ্গিনায়,  
ঘুরে ফিরে নিষিদ্ধ গন্ধমের উচ্ছলতায় আঁটকে গেছে  
গোপন রহস্যময়তায়, প্রলাপে বিলাপে অধীর অস্থিরতায়।  
বেচঈন-বেহুশ মায়াময় চৌচির হালতে;

দূর সম্পর্কের অবুঝ নদীতে সে  
মিশে যাক অচেনা নূতন বন্দরে,  
ঝাঁপ দেয়া ঝর্ণার বাড়ন্ত শুশ্রূষা ছাড়াই।

ছবি নেটের।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0/#comments
