# অচেনা পদ্য

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2019-10-11T18:04:43+00:00
- Updated: 2019-10-11T18:04:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/

---

(১)  
অচেনা টেলিফোন অচেনা স্বর  
কে যেন ডেকে যায় সকাল দুপুর।  
অচেনা মিসডকল, মায়াবী রাত  
চুপচাপ টুপটাপ একাকী চাঁদ।

সুরেলা আবহ, রঙিন মন  
মেঘেতে ছেয়ে রয় একলা ভীষণ  
কখনো হাতে নিয়ে একঝুড়ি ফুল  
কে যেন থেমে যায়, ভেবে সব ভুল।

(২)  
কখনো পাখি,কখনো আকাশ  
ক্লান্ত বিকেলে কাটে অবকাশ  
এক ঝাঁক পাতিহাঁস সাঁতরে বেড়ায়  
যাতনা ছিলো যতো,হেসেই উড়ায়।

বুনো হাঁস, বনপাখি আর গেছো বিড়াল  
নেচে গেয়ে ধরে রাখে সুর, লয়, তাল।  
দুঃখ লুকিয়ে তারা হেসে খেলে বাঁচে  
জীবন ফুরিয়ে যায় চেনা সেই ধাঁচে।

২৬/৭/১৯  
(নীরা সাদিয়া)

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af/#comments
