# অচেনার আলেয়া-সীমান্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-09T09:04:57+00:00
- Updated: 2021-04-09T07:13:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

সুদীর্ঘ নীরব-নির্জনতা নিয়ে, প্রবল গ্রীষ্মের  
করোনাকালে, দুঃখী-দুঃখী লোকালয়ে থেকে  
একটু দূরত্বে, জল পতনের শব্দে-শব্দে বয়ে যাওয়া  
প্রমত্ত উচ্ছলতার নদী-তীর খুঁজি;

চৈতন্য জুড়ে শুধুই স্ফটিক-জল-কেলি, জোনাকির  
আলোয় সুয়ো-দুয়োরানীর স্বপ্ন রাত;  
বৈরী হাওয়ায় নিরঙ্কুশ নাভিশ্বাস, ঘুণে পোকাদের বাসা,  
শিকড়ে শিকড়ে সংক্রামিত শব্দহীন দুরারোগ্য পাপ;

অরণ্য ফিরে ফিরে যাচ্ছে দূর অরণ্যে,  
প্রতীক্ষায় সবুজ বাতাস, প্রজাপতি-চোখের দীপ্র উৎসব,  
সুগন্ধি রাত্রি, অজান্তে হারিয়ে যাচ্ছে বিশীর্ণ শ্রান্তির জনপদে;

আয়ুরা হারিয়ে/ফুরিয়ে যাচ্ছে বন্ধ্যা স্বপ্নে স্বপ্নে,  
বিভেদের শৃঙ্খলিত হৃদয়-মানচিত্রে, অচেনার আলেয়া-সীমান্তে।

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%9a%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
