# অঙ্গীকারের চক্রবৃদ্ধি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-04-24T06:23:21+00:00
- Updated: 2017-04-24T06:23:21+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf/

---

একঝাঁক শক্ত দুর্ভেদ্য অন্ধকার ছিঁড়ে-ছুঁড়ে  
রাতভর ঝাঁঝালো বৃষ্টি আর গাঢ়-অন্ধকারের মনঃকষ্টেও  
একলা-প্রহরের শেষ-রেশটুকু যায়নি মিলিয়ে এখনও,  
শিখিও-নি বিষণ্ণতার কোন মন্ত্র, তাই  
আমি আজ যাব-না কোথাও, নেই বিশ্রাম-বিরতি,  
নেই উল্লাস-মত্ত ঝক্কি-ঝামেলা, পরম-আত্মীয়তার ঘ্রাণে;

ক্ষণে ক্ষণে শুধুই প্রতিক্ষণ, ঐ লাজপ্রভাত এলো বলে,  
আজ কোথাও আর যাচ্ছি-নে; নিকুচি করি মহাকালের,  
দীর্ঘতম নাতিশীতোষ্ণতায় লুটে নেব নিপুণ সৌকুমার্য।

প্রহরের শেষ আলোটুকু চোখে মেখে,  
শেষ গন্ধটুকু শুষে নিয়ে  
আমি থেকে যাব আমার অমরাবতীতেই;  
সটকে পরবো না ছিঁচকে চোরের মত উর্দ্ধোশ্বাসে,  
নির্বিকার অঙ্গীকার, চক্রবৃদ্ধি হারে, দ্রাক্ষাপিষ্ঠ ঠোঁটে;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf/#comments
