# অঘুমের নির্বিকারতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-06-04T02:17:10+00:00
- Updated: 2019-06-04T02:17:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be/

---

 

আমার অসমাপ্ত নিদ্রারা অপূর্ণতাটুকু রেখেই  
ভোরের কাছে ঠেলে দেয়,  
আড়মোড়া ভেঙ্গে/মেখে/ঢেকে ভারী-চশমা  
হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে কুচকে যাওয়া জামা/গেঞ্জির  
খুটে মুছে চিরান্ধ জানলার কাঁচ ফুঁড়ে শিশির-ভেজা-আলোয়  
হারানো কিছু একটা খুঁজি, খুঁজে-খুঁজে খুঁড়ে-খুঁড়ে দেখতে চাই;  
ক্ষীণ-চোখে দেখতে-ও পাই, চির-ভঙ্গুর এক অচেনা আমাকে।

জন্ম-বিরতির মত থেমে-থেমে না,  
অতি পূর্ব পরিচিত সিঁড়ির মত ক্রমাগত ভেঙ্গে-ভেঙ্গে চলছি  
সীমাহীন-স্বপ্নহীন ভঙ্গুরতার এই বিরাট-বিপুল কর্মসূচী  
আমার অ-ঘুমকে ক্রমাগত জাগিয়ে রাখে।

অচেতন ঘুম-ঘোরের গা-ঘেঁসে না হোক  
নিঃসৃত ছিটকে পড়া শোণিতের ভঙ্গুরতাকে বুকে বেঁধে  
অন্তত ধীর অ-কম্পমান ভাত ঘুমের সসঙ্গতা চাইতেই পারি!  
পারি-না?

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%98%e0%a7%81%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be/#comments
