# অগোছালো কথোপ’কথন (পর্ব ২)  উৎসর্গ- অলিভার

Author: কৃষ্ণমানব
Published: 2014-10-18
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%97%e0%a7%8b%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a8-%e0%a6%89%e0%a7%8e/

: মেঘ পুড়ে দগ্ধ হৃদয়ের সচ্ছ অনলে ।

: মেঘ পুরে দগ্ধ হয় হলেই বৃষ্টি বিলাসের  
আনন্দ করেতে পারে বাকি সবাই।

: বৃষ্টির ছোয়া কি কুয়াশা ?  
অসচ্ছ  
চোরাবালিতে ঢেকে রাখে চতুর্দিক  
আবছাঁ অতৃপ্ত সুখ নিয়ে বাচার নাম ও  
জীবন ?

: বৃষ্টি আসলে কুয়াশা পালিয়ে যায়।  
চোরাবালি প্লাবিত হয় বৃষ্টির জলে।  
অতৃপ্ত সুখ আছে বলেই তৃপ্ত হতে মানুষ  
ছুটে চলে অজানায়। এটাই জীবন

: মৃত্যুর জ্বলন ও এতোটা সুখের নয় .  
যতটা সুখের অতৃপ্ততার সাথে সর্বক্ষণ  
বেচে থাকা।

: অজানার রহস্য কি জানে ?

: জ্বলন, সে দহনের সম্পর্কে সম্পর্কিত।  
সে কখনোই সুখ নিয়ে আসে নি। কিন্তু এর  
ভেতরেও মানুষ একটা আকর্ষন অনুভব করে।  
যতটা অতৃপ্ত সে নিজে থাকে ততটাই  
আকর্ষন জোড়ালো হতে থাকে।।

: সেই আকর্ষণের কারণেই হয়ত  
অজানা শূণ্যের পাণে ছুটে চলে ..  
পিছনে ধাবমান বাতাস ও বিস্বাসের  
সাথে ওজন মিশিয়ে পাল্লা দেয় !  
দুরের ঐ আমাকে আরো কাছে পাবার  
আশায়।

: হয়তো… হয়তো…..  
কেউ নির্দিষ্ট করে তা কখনোই  
বলতে পারবে না। ভিন্ন জনের  
কাছে তা ভিন্ন রূপেই প্রতিয়মান হয়।

: প্রতিটা সকাল পার হচ্ছে , রাত পার  
হচ্ছে  
আবারো উদিয়মান সকালের আগমণ ,.  
অতঃপর পর্যায় ভিত্তিক ধাপে মৃত্যু(শুণ্য)  
দিকে ধাপে ধাপে সিড়িগুলো অতিঃক্রম  
।  
এটাই কি আদৌ জীবন ?  
না আরো কিছু ?  
অপেক্ষার পর অপেক্ষা ..  
তাও কি যোগ্য  
উত্তরাধিকারী রেখে যায়  
গন্তব্যস্থলে ??

: জীবনের শুরুটাও শুন্য থেকেই হয় আর শূণ্যেই  
তার পরি সমাপ্তি ঘটে। এর মাঝে অনেক  
মান অনেক সংখ্যা যুক্ত হয় বটে। কিন্তু  
সেটা খানিকের জন্যেই। সময় হলে সব  
সংখ্যা আপনা আপনি শূণ্যে পতিত হয়।  
অপেক্ষা! সে আজীবনই ছিল। ছিল সৃষ্টির  
শুরু থেকে..

: জবাব আছে । হয়ত বা ।  
হয়তবা না ।  
মনের অভ্যন্তরের সুপ্ত কথা গুলো সিক্ত  
হয়ে ডিপ ফ্রিজের মাঝে ঝমাট  
বেধেছে ।  
কোণ এক অজানা সংকায়  
ফিরে আসছে…  
প্রতিদানের আশায়.. বারে বারে।
