# অগুনতি চিঠির ঝাঁক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-17T04:56:48+00:00
- Updated: 2020-05-17T04:32:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%be%e0%a6%81%e0%a6%95/

---

 

ভাবছি, পাঠিয়ে দেবো আকাশের পানে  
দৈনন্দিনের ভাবনা-লিপি,

অজস্র জোনাক-ঝোপের ঠিকানা,  
চুপিসারে বসে থাকা স্তব্ধ-পুকুরের ঠিকানা,  
ধু ধু মাঠে প্রেতাত্মার ঘূর্ণাবর্তের সাবধানতা,  
অস্থির-চিত্ত হরিণীর দু’চোখের মাপ,  
অহংকারী হাওয়ার উদ্দীপনা  
হিংসুটে হাওয়ার ও;  
অবশ্য-স্পর্শের বিদ্যুৎ-চমকের না।

সাথে থাকার আশ্বাসে ভ্যা করে কেঁদে দিলে  
মাথা নেড়ে হু হু হুম হুম করা অট্টহাসি  
থামিয়ে দেয়ার।

অবশ্য  
ঠিকানা খুঁজে খুঁজে পেরেশান-হয়রান  
হচ্ছি না আর;

অভীষ্ট ঠিকানায় ঠিক পৌঁছে যাবে  
ঝাঁক বেঁধে অগুনতি চিঠি  
যুক্তি তর্কের আড়ালে।

ছবি নেটের।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9d%e0%a6%be%e0%a6%81%e0%a6%95/#comments
