# অগণিত আঁধার

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-06-01T16:12:06+00:00
- Updated: 2014-06-01T16:12:06+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%97%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/

---

উন্নত জীবনের চাকচিক্যে ধাধিয়ে গেছে চোখ  
নিঃশব্দ শ্রবণ  
নির্বাক কণ্ঠ  
হৃদয় পুড়ে পাথর-কয়লা-ভস্ম

উন্নয়ন খামারে শুধু সুঁই আর সিরিঞ্জ  
মোটা-তাজাকরণের ধুম- বানিজ্যিক উৎসব  
প্রতিটি অপদৃশ্য লুকাতে  
গোপনে তৈরি হচ্ছে অগণিত আঁধার  
অপয়া সকাল-দুপুর-সন্ধ্যা

এভাবেই কালোছায়ার অন্তরালে  
বেড়ে উঠছে আমাদের ভবিষ্যৎ  
প্রজন্মগত সম্ভাবনা-  
অন্ধ, বধির আর বিবেকশূন্য

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%97%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/#comments
