# অক্লান্ত এক কবিতা-অশ্বারোহী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-01-09T15:24:50+00:00
- Updated: 2019-01-09T15:24:50+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/

---

উদ্বাস্তু হতে হতে উদ্বাহু হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে ঘুমকে জড়িয়ে ধরে  
টের পায়নি, প্রাণান্তকর চেষ্টায় স্বপ্ন-বান ছুড়েছে, একটুখানি কবিতা ছোঁবে বলে;  
পারেনি; অফুরন্ত-নক্ষত্র-রাত নিবিড় অন্ধকারে গো ধরে বসে আছে;  
বছরের হাজার দূরত্বে উষ্ণতা নিয়ে কবিতা ঘুমিয়ে পড়েছে;  
নগ্ন প্রত্যুষের অপেক্ষায়।

মিছিলে-ছিজিলে দল বেঁধে কবিতারা ঘুরে বেড়ায়  
আনন্দ ফুলঝুরি ছড়িয়ে, কান্না কলঙ্কিত মুখ লুকিয়ে,  
বাসন্তী হাওয়া কবেই পালিয়েছে কাঠকয়লার মাতাল-ঘ্রাণে;

দূর ও নিকট অতীত লুকিয়ে হলেও  
কবিতাকে লেখা-খাতা হাতে আসতেই হবে,  
আসতেই হবে প্রজাপতি-বন্যায় মন্ত্রমুগ্ধ-কবিতা-অরণ্যে,  
অবিরাম-পুলক-চঞ্চলতায়;

আনন্দ-উন্মাদ অক্লান্ত-অশ্বারোহী ঐ যে দাঁড়িয়ে  
শব্দ-পিরামিড এবার সে গড়বেই।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#comments
