# অংক

Author: হালিম নজরুল
Published: 2022-09-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%85%e0%a6%82%e0%a6%95/

রুদ্রাক্ষ একটা অংক নিয়ে বসলেন,

জসিম বিয়োগ পরিতোষ = মুনাফা।

তার আগেই একটি পাটিগনিত ছিল,

একটি বানর আর পিচ্ছিল বাঁশ,

জসিম চূড়ায় উঠলে নর্দমায় ডুবে যায় পরিতোষ।

ছাত্রটি ভুলে গিয়েছিল প্রাথমিক অংক।

যোগ বা বিয়োগে কখনো কখনো—

এসে যায় ভাগফল কিংবা গুনফল।

মাননীয় ছাত্র, আগে অংক চিনে আসুন,

অতঃপর হিসাবে বসুন যোগ কিংবা বিয়োগের।
